পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে ত্রাণ নিতে গিয়ে জহুরা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুরে ওই বিদ্যালয় মাঠে কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এলাকার হত দরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণের আয়োজন করা হয়। সকাল থেকেই স্কুলের মাঠে জড়ো হতে থাকেন হাজার হাজার নারী-পুরুষ। দুপুরে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ত্রাণ সামগ্রী বিতরণের সময় দীর্ঘ লাইনে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধা জহুরা খাতুন। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
জহুরা খাতুন কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মোনাফের স্ত্রী। তার চার ছেলে ও তিন মেয়ে আছেন।
জহুরা খাতুনের মেজ ছেলে মাহবুবুল হক জানান, তাঁর মা ত্রাণ সামগ্রী নিতে সকাল ১১টার দিকে স্কুল মাঠে যান। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কড়া রোদের মধ্যে দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার সময় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে