খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন এলাকায় বাঙালিদের ভূমি দখল, বাগান-বাগিচা কেটে ঘরবাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাটনা শিবির ভূমি রক্ষা কমিটি। আজ বুধবার সকালে রামগড় বাজারের হাই প্লাজা এলাকায় এই মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার ভুক্তভোগী নারী-পুরুষেরা অংশগ্রহণ করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে রামগড় বাজারের হাই প্লাজা এলাকায় এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত এলাকার নারী-পুরুষেরা অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ইউপিডিএফ সন্ত্রাসীদের মদদে বহিরাগত পাহাড়িরা এসব ভূমি দখল করছে বলে অভিযোগ করেন।
বাটনা শিবির ভূমি রক্ষা কমিটির সভাপতি মো. ইউনুচের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোল্লা, রামগড় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বশর, ভুক্তভোগী ভূমি মালিক আমিনুল হক সওদাগর, মো. হানিফ, মুজিবুল হক প্রমুখ।
মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে চিরুনি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, বাঙালিদের দখল হওয়া রেকর্ডীয় ভূমি উদ্ধার, নিরাপত্তা নিশ্চিত করাসহ গুচ্ছগ্রামবাসীর পুনর্বাসন নিশ্চিত করা ইত্যাদি।
ইউপিডিএফ সন্ত্রাসীদের মদদে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে নিরীহ পাহাড়িদের মাবনঢাল হিসেবে ব্যবহার করে বাঙালিদের রেকর্ডীয় ভূমি জোরপূর্বক দখল করে বসতবাড়ি তৈরি করে দিয়ে দখল করে নিচ্ছে এবং ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাঙালিদের যেতে বাধা দিচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে