
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি কক্সবাজারের উখিয়া সফর করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি উখিয়ায় পৌঁছে কুতুপালং উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে রাজাপালং ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় রাষ্ট্রদূত, আমিরাত রেড ক্রিসেন্ট ও ইউএইএইডের অর্থায়নে ২ হাজার ৪৪০ স্থানীয় পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির সূচনা করেন।
রাষ্ট্রদূত আজকের পত্রিকাকে বলেন, ‘রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য খাবার, আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি ত্রাণ সহায়তা দিয়ে আসছে।’
রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিতদেরও পাশে থাকার উদ্যোগ নিয়েছে আরব আমিরাত বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোয় বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দীন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন, আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে রোহিঙ্গা ক্যাম্পে সংক্ষিপ্ত সময় অবস্থান করেন রাষ্ট্রদূত। বিকেলে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে