
যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পদাবনতি করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে আটক দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী বডি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
পদাবনতি করা দুই শিক্ষক হলেন ইংরেজি বিভাগের মো. রেজওয়ান তালুকদার ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন। তাঁদের মধ্যে আলী রেজওয়ানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়।
একই সিন্ডিকেট সভায় দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৪ তম আবর্তন) শিক্ষার্থী তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ।
জানা গেছে, ২০২০ সালে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে খারাপ মন্তব্য করার অভিযোগ ওঠে। পরে তাঁকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও তিন শিক্ষার্থীকে এখতিয়ার বহির্ভূতভাবে পরীক্ষায় নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ অক্টোবর তদন্তের স্বার্থে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে গত ২৩ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ বহিরাগত একজনকে আটক করে প্রক্টোরিয়াল বডি। তাঁরা হলেন তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ। তাঁদের নিজ বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে এবং বহিরাগত আরেকজনকে তাঁর অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, সিন্ডিকেট সভায় সবার সিদ্ধান্তক্রমেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু এই সিদ্ধান্ত না, আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিন্ডিকেটের সব সদস্যের মত থাকে এখানে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে