
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হত্যা মামলার পলাতক আসামি স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যার ঘটনায় করা মামলায় স্বপন ৪ নম্বর আসামি। তাঁকে আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্বপন গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া বর্ডার দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে আমাদের খবর দেয়। আখাউড়া গিয়ে রাতে স্বপনকে তিতাস থানায় আনা হয়।’
রফিকুল ইসলাম আরও বলেন, জহির হত্যা মামলার ১ নম্বর আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া একই মামলার আসামি আরিফ সরকার, ইউসুফ, আব্দুল করিম, শরিফ ও রবি মিয়া গতকাল আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
গত বছরের ৬ ডিসেম্বর বিকেলে উপজেলার মানিককান্দি গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহম্মেদ মীমাংসা করে দেবে বলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লাকে ডেকে আনেন। এ সময় প্রতিপক্ষের লোকজন জহিরকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে