
পাহাড়ে জুমচাষ পদ্ধতিতে নানা ফসল উৎপাদনের রীতি অনেক পুরোনো। আর এসব জুম ফসলের চাহিদাও বাজারে ব্যাপক। ফলে পাহাড়ের উঁচুনিচু জায়গা বা গভীর অরণ্যে এখনো হয় জুমচাষ।
এমনই একটি অরণ্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন্দুক ছড়ি এলাকায় ভুট্টা খেতের মধ্যখানে দুই একর জায়গাজুড়ে লাগানো গাঁজা খেতের সন্ধান পায় সেনাবাহিনী। ভুট্টাগাছের কারণে গাঁজার গাছ এত দিন লোকচক্ষুর আড়ালে থাকলেও সেনাবাহিনীর গোয়েন্দা নজরে সম্প্রতি ধরা পড়ে।
আজ মঙ্গলবার ভোরে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ধ্বংস করা দুই একর গাঁজা খেত। যার বাজারমূল্য অর্ধকোটি টাকা।
পরে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি ও গুইমারা থানা-পুলিশের উপস্থিতিতে কেটে আনা গাঁজার গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দুই একর জায়গার ৫০০ কেজি গাঁজার বাজারমূল্য কমপক্ষে ৫০-৬০ লাখ টাকা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে