
চট্টগ্রামের আনোয়ারায় রশিদা খাতুন (৪৫) নামের এক নারীকে কাঠ ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ নিয়ে কলহের জেরে রশিদাকে তাঁর জামাতা হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা হেলাল উদ্দিন মানিক (২৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মানিক একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে। রশিদা খাতুনও ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
অভিযুক্ত ব্যক্তির স্ত্রী হাফসা আকতার বলেন, ‘দুই বছর আগে হেলাল উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে বাপের বাড়ি চলে আসি। অভাব–অনটনের সংসারে আমি কেইপিজেডের পোশাক কারখানায় চাকরি নিই। এর মধ্যে আমার স্বামী বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৩ লাখ টাকার ঋণ পরিশোধ করতে আমার ওপর চাপ সৃষ্টি করেন।’
হাফসা আকতার বলেন, ‘সকালে আমার স্বামী আমার বাবার বাড়ি এসে মা ও ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় মাকে কাঠ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তৈয়বুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলা করবেন বলে জানিয়েছেন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে