চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাগুলির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর। তিনি বলেন, নোয়াপাড়ায় গোলাগুলির ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া ইউনিয়নের শেখপাড়া ও পলোয়ানপাড়া এলাকার সশস্ত্র গ্রুপের লোকজন গতকাল রাতে অবস্থান নেন। দুই গ্রুপের গুলি বিনিময়কালে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে নোয়াপাড়া চৌধুরী হাট এলাকার যুবক মাসুদের গায়ে গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রাউজানে বিএনপির বিবাদমান দুই গ্রুপের শক্তি প্রদর্শনের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এর আগেও দুটি গ্রুপের মধ্যে কয়েক দফা গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১০ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে