চট্টগ্রামের মিরসরাইয়ে চুরি করা গরু পিকআপে করে নিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই কলেজ রোডের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে মিরসরাই থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাড়িচালক মো. জসিম উদ্দিন ও চালকের সহকারী মো. রানা। জসিম লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালিয়া গ্রামের এবং রানা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মজুমদারপাড়ার বাসিন্দা। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা তিনজন পালিয়ে যায়। পরে চালক জসিম উদ্দিন ও সহকারী রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়।
এসআই খায়রুল হাসান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রাম নেওয়ার জন্য কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গরুগুলো পিকআপে তোলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে