
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আব্দুল বারেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে ‘হোটেল রোজ ভিউ’ নামে একটি হোটেলে আগুন লাগে।
আব্দুল বারেক (৫৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের একটি কক্ষে ছিলেন।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত পৌনে ১টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে হোটেলের স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে স্টোররুম লাগোয়া ওই হোটেল কক্ষটিতে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে ওই হোটেল কক্ষের ভেতর আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন বলেন, আব্দুল বারেক শ্বাসকষ্টের রোগী ছিলেন। আগুনের ধোঁয়ায় তিনি অসুস্থ হয়ে মারা যান। বারেকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে