
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির প্রস্তুতির সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বজরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আবদুর রহমান (৩০), একলাশপুর ইউনিয়নের মধ্যম একলাশপুর গ্রামের বাদল (২৫) ও সদর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাহার মেম্বার বাড়ির মেহেদী হাসান শাকিল (২৫)।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত থেকে সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল ডাকাত নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে কয়েকটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পাইপগান, দুটি কার্তুজ, একটি কিরিচ, একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটক তিনজন আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় ডাকাতি, পর্নোগ্রাফি, নারী নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে