চট্টগ্রামের হাটহাজারীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোছাম্মৎ মারওয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে।
শিশু মারওয়া উপজেলার ধলই ইউনিয়নের হাধুর খিল এলাকার মুসা সওদাগর বাড়ির আব্দুল আল মামুনের ছোট মেয়ে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ছিপাতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আহসান লাভু।
মারওয়ার নানা অধ্যাপক মোহাম্মদ হোসেন বলেন, ‘এক মাস আগে নাতনি মারওয়া তাঁর মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে সে ঘরের বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা ও বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরের পানিতে মারওয়াকে ভাসতে দেখেন তাঁরা।’
মারওয়াকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান অধ্যাপক মোহাম্মদ হোসেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে