কক্সবাজারে পারিবারিক কলহে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত ও স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় জামাতা হাকিম উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে আজ শুক্রবার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায়।
নিহত আজিজুল হক (৫৫) ওই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হাকিম উল্লাহ শ্বশুরের পরিত্যক্ত খালি জায়গায় ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তার স্ত্রী যমজ সন্তান জন্ম দেন। জন্মের তিন দিন পর এক সন্তান মারা যায়। আজ সকালে অপর সন্তানেরও মৃত্যু হয়।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে মেয়ের বাড়িতে যান আজিজুল হক। এ সময় জায়গা নিয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুর-জামাতার মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া আক্তারকেও (২০) মারধর করা হয়।’
তিনি বলেন, ‘স্থানীয়রা আহত আজিজুল হক ও সোনিয়া আক্তারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।’
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা জামাতা হাকিম উল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে