
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনার কারণে সাড়ে তিন বছর বন্ধ থাকার পর তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট দ্রুত চালু করতে দুই দেশের পরিচালনা কমিটি কাজ করছে। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় হাটের অবকাঠামোর ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ, পানির লাইন মেরামতসহ সব সমস্যা সমাধানের জন্য হাট পর্যবেক্ষণ করতে আসেন দুই দেশের প্রকৌশলী দল।
আজ থেকেই শুরু হয়েছে হাটের ঝোপঝাড় পরিচ্ছন্নতার কাজ। এ সময় বাংলাদেশর পক্ষে উপস্থিত ছিলেন—কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান, সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ভারতের আগরতলার প্রকৌশলী এ দেবনাথ, প্রকৌশলী সাব্যসাচী দেবনাথ, সিপাহীজলা ও বিশালঘর থেকে পিডিও অনুরাগ সেন, প্রকৌশলী অরিন্দম ভট্রাচার্য্য, মনজিব দাস ও বিএসএফ কোম্পানি কমান্ডার সুরেন্দর সিংহ প্রমুখ।
ক্ষয়ক্ষতির বিষয়টি তাঁরা দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে মিটিং করে দুই দেশের পরিচালনা কমিটি হাট খোলার দিনক্ষণ ঘোষণা করবেন। জুলাইয়ের মধ্যেই হাট চালু করার আশা প্রকাশ করেন প্রকৌশলী দল।
এর আগে গত ৬ জুন সীমান্তহাট চালু করতে এডিএম পর্যায়ে আলোচনা সভা করেন দুই দেশের প্রতিনিধি দল। ওই সভায় অবকাঠামোগত সমস্যা নিরসন করে দ্রুত হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৫ সালের ১১ জুন দুই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তারাপুর-কমলাসাগর সীমান্তহাট। ২০২০ সালের মার্চে মহামারি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় হাটের কার্যক্রম।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে