
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ এমপির দ্বিতীয় জানাজায় বোয়ালখালী উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জানাজায় দলীয় নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে আজ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ মাঠে সর্বশেষ জানাজা শেষে গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হবে।
দুপুরে ঢাকা থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দীনের মরদেহ নিয়ে কধুরখীল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এসে পৌঁছান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় জমান আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সবর্স্তরের মানুষ। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় প্রয়াত সংসদ সদস্যের নিজ বাড়ি পশ্চিম কধুরখীল গ্রামে। সেখানে পাড়া-প্রতিবেশীরা প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানান।
বিকেলে উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জানাজায় এ বীর মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মহানগর, জেলা-উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য মোছলেম উদ্দীনের মৃত্যু হয়। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মোছলেম উদ্দীন আহমদ ১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হন। পরে তিনি ওই কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে চট্টগ্রাম শহর শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। ১৯৭১ সালে তিনি স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন।
২০০৫ সালের ২৩ জুলাই তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হন তিনি। আমৃত্যু তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে