
অপহরণের সাত ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দিপিতা চাকমাকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। আজ বুধবার সন্ধ্যায় ৭টার দিকে সাজেকের শিজকছড়া উদয়পুর সীমান্ত সড়কের ছয়নালছড়া এলাকায় তাঁকে রেখে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দিপিতাকে উদ্ধার করে সাজেক থানায় তাঁর মায়ের হাতে তুলে দেন।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট-সাজেক সড়কের শিজকছড়ায় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী অপহরণের শিকার হন। এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ উদ্ধার অভিযান শুরু করেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ আজকের পত্রিকাকে দিপিতাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ, সেনা, বিজিবির অভিযানের মুখে সন্ত্রাসীরা দিপিতাকে রেখে চলে যায়। তাঁকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
দিপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত। শিক্ষা সফরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের নিয়ে চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে সাজেক পর্যটন এলাকার পৌঁছানোর আগে শিজকছড়া এলাকায় অস্ত্রের মুখে দিপিতাকে অপহরণ করে একদল পাহাড়ি সন্ত্রাসী।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে