
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুই দফা হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সুধারাম মডেল থানায় ইটপাটকেল নিক্ষেপ ও গুলি করার অভিযোগ করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল সোয়া ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহরের মাইজদীর টাউন হল মোড় এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে দুই দফা হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে জেলা শহর মাইজদীর বিবি কনভেনশন হলের সামনে প্রধান সড়কে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকার সুপার মার্কেটের সামনের প্রধান সড়ক অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে টাউন হল মোড় দিয়ে যাওয়ার সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। আবারও জিলা স্কুল এলাকা থেকে পেছনে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মূল ফটকের কলাপসিবল গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে নিচতলার ব্যানার ও পোস্টার ছিঁড়ে আগুন দেওয়া হয়।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনকারীরা সরে গেলে স্থানীয়রা সড়কে জমে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিসংযোগ করা হলেও পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। বিক্ষোভকারীরা শহরের মাইজদী নতুন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খান সোহেল বলেন, কোনো প্রকার উসকানি ছাড়াই আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কোটা আন্দোলনকারীরা সুধারাম মডেল থানার সামনে দিয়ে যাওয়ার সময় থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের ভেতর থেকে থানা লক্ষ্য করে গুলি করলে থানার ভবনের তৃতীয় তলার একটি জানালার কাচে গিয়ে লাগে। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। তিনি আরও বলেন, আন্দোলন চলাকালীন নানাভাবে পুলিশকে লক্ষ্য করে উসকানি দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের বাধা দেয়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে