
বিয়ের ধার্য তারিখ ২০ ডিসেম্বর। কমিউনিটি সেন্টার ঠিক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটার কাজ। এর মধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ইশরাত জাহান তামান্না (২০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদানবিবির হাটের জাহানাবাদ এলাকার বাসিন্দা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ইশরাত জাহান তামান্না ওই এলাকার দিদারুল আলমের মেয়ে। তিনি বলেন, সপ্তাহখানেক আগে জ্বরে আক্রান্ত হন তামান্না। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
দিদারুল আলম কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘ডিসেম্বরের ২০ তারিখ মেয়ের বিয়ে। বিয়ের জন্য ক্লাব ভাড়া করার পাশাপাশি আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়ার কাজ শুরু করেছি। মেয়ের জন্য গয়না বানানোসহ প্রয়োজনীয় কেনাকাটা সারা হয়েছে। আশা ছিল, আমার কলিজাকে লাল শাড়িতে বউ সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাব। কিন্তু সেই সুযোগ আর হলো না। মা আমার লাল শাড়ির পরিবর্তে কাফনের কাপড় জড়িয়ে চিরতরে বিদায় নিচ্ছে আমার কাছ থেকে।’
স্থানীয়রা জানান, তামান্নার মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে