
প্রায় ২৪ ঘণ্টা পর খাগড়াছড়ি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
আজ রোববার প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে বেলা ৩টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ দুই কলেজছাত্রীকে অপহরণ করে একদল সন্ত্রাসী। অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর সন্ত্রাসীরা আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁদের দীঘিনালার বনবিহার এলাকায় ছেড়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
তিনি আরও বলেন, দীঘিনালা ক্যান্টনমেন্ট ও থানার কাছাকাছি এলাকায় এই অপহরণ ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকেই বোঝা যায় এই অপহরণ ঘটনায় একটি বিশেষ মহলের মদদ রয়েছে। মূলত পার্বত্য অঞ্চলে ভূমি দখল, অপহরণ, খুন, ধর্ষণসহ সংঘটিত ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নব্য মুখোশধারী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এ অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে