
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হওয়া সংঘর্ষে কেউ মারা যাননি। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।
এর আগে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আহতদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে।
কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের মোট ১০ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলেন। এর মাঝে ৮ চিকিৎসাগ্রহণ শেষে চলে গেছেন এবং ২ জন ভর্তি আছেন। পুলিশের গুলিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী মারা যায়নি।
ভর্তি থাকা দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হান আহম্মেদ।
এ ছাড়া আহত হওয়া অন্যান্যরা হলেন তিন গণমাধ্যমকর্মী সৌরভ সিদ্দিকী, অনন মজুমদার ও আল শাহরিয়ার অন্তুসহ মামুনুর রশীদ, বায়েজিদ, সিয়াম, আব্বাস এবং ফরহাদ কাউসার।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে