
চট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
গ্রেপ্তার আরিফুল ইসলাম ডাবলমুরিং থানায় দায়ের করক একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এর পাশাপাশি সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। এসব বিষয়ের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার।
এসআই রাজীব জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী। গতকাল রাত ১টার দিকে ডাবলমুরিং থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের মনছুরাবাদের এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আরিফুল ইসলাম বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় যুবদলের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কয়টা মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সীতাকুণ্ড থানাকে অবহিতের পাশাপাশি তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া করা হবে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১০ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে