
চাঁদপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর খালাতো ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. ইউসুফ পাটওয়ারী (৪০)। তিনি চাঁদপুর শহরের হকার্স মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী। হামলায় গুরুতর আহত হয়েছেন ইউসুফের ভাই ইব্রাহীম পাটওয়ারী (৫৫)। তাঁরা পাটওয়ারী বাড়ির মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। তাঁরা হলেন ইউসুফের খালাতো ভাই মহিউদ্দিন প্রধানিয়া, তাঁর স্ত্রী খোদেজা বেগম ও ছেলে রমজান।
ইউসুফের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, ‘অভিযুক্তরা ইউসুফদের কাছে ২ শতাংশ সম্পত্তি দাবি করে আসছে। কিন্তু তারা কোনো সম্পত্তি পাবে না। এসব বহুবার সমাধানের চেষ্টা হয়েছে, তারা মানে না। শেষ পর্যন্ত তারা ইউসুফকে কুপিয়ে হত্যা করল।’
স্থানীয় বাসিন্দা রাশেদ গাজী জানান, প্রথমে ইব্রাহীমের ওপর হামলা চালান অভিযুক্তরা। তাঁর চিৎকার শুনে ছোট ভাই ইউসুফ এগিয়ে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যুবরণ করে। আর ইব্রাহীমকে হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মহিউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের ঘর ঘেরাও দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে