
গত ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর থানা থেকে লুট হওয়া বিদেশি রিভলবার, গুলিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ছিনতাইয়ের প্রস্তুতিকালে নগরীর পাহাড়তলীর রাসমণি ঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন নগরীর বিভিন্ন সড়কে পথচারী ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছেন। গ্রেপ্তারের আগে তাঁরা রাশমণি ঘাটে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছ থেকে রিভলবার ও ছয়টি গুলির পাশাপাশি কয়েকটি ছোরাও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার বিদেশি রিভলবার ও গুলি তারা পাহাড়তলী থানার মালখানা থেকে লুট করে নিয়ে যায়। তারা নিজেরাই ওই সময় লুটপাটে অংশ নিয়েছিল। তাদের দাবি সঠিক কি না, সেটা আমরা যাচাই-বাছাই করে দেখছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে