দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকালে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা এবং সংঘর্ষ হয়েছে। এতে এটিএন বাংলার সংবাদকর্মী (ক্যামের পার্সন) এহসানুল গনি স্বজনসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এটিএন বাংলার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অপর আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে গাবুয়া বাজারে পূর্বঘোষিত পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের (ট্রাক প্রতীক) নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু। এ সময় নৌকার সমর্থক সাকিব নামের এক ছেলেকে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। ফলে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জেরে সন্ধ্যা ৭টার দিকে গাবুয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া করে। এ সময় এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত ১২ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের চিহিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে