
ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে সাবেক এক ইউপি সদস্য মো. জহুরের নেতৃত্বে অবৈধ বালুর ব্যবসার অভিযোগ উঠেছে। এ ব্যবসায় তিনি ছাড়াও স্থানীয় লিটন, মঞ্জু, চুরুনসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন। এ সিন্ডিকেটটি দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাংলাবাজার সংলগ্ন হারুয়ালছড়ি খালের প্রায় এক কিলোমিটার অংশে চার থেকে পাঁচটি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
খবর নিয়ে জানা গেছে, সন্ধ্যা নামতেই একেকদিন একেক স্থান থেকে বালু উত্তোলন করা হয়ে থাকে। ফার্নিচার ব্যবসার আড়ালে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি কার্যক্রম পরিচালনা করে থাকেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জহুর।
জানতে চাইলে অভিযুক্ত মো. জহুর বলেন, ‘আমি লোকজন দিয়ে মাঝে মধ্যে বালু উত্তোলন করে থাকি ঠিক। তবে কোন সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই। এসব আমার বিরুদ্ধে অপপ্রচার।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে