দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৪৭ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোটার বেড়েছে ৮৮ হাজার ৬৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটর ছিল তিন লাখ ৪৩ হাজার ৯১৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৯ টি।
একাদশের তুলনায় এবার বেড়েছে ১০টি কেন্দ্র। ফলে বর্তমান কেন্দ্র সংখ্যা ১৪৯ টি। ভোটার সংখ্যা চার লাখ ৩১ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২৪ হাজার ৪১০ জন, নারী ভোটার দুই লাখ সাত হাজার ৫৬৮ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুজন।
নবীনগর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ নির্বাচনী এলাকা। সদর পৌর এলাকার মোট ভোটার ৪৬ হাজার ৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২৩ হাজার ১৩৫ জন ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুজন। ২১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ এক হাজার ৪৯১ জন এবং নারী ভোটার এক লাখ ৮৪ হাজার ৪৩৩ জন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করেছি। যদি কেউ খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর কমিশনে আবেদন করে সে ক্ষেত্রে আমরা জেলা এবং উপজেলা কমিটি তদন্ত ও যাচাই-বাছাই করে তফসিলের পর যে চূড়ান্ত তালিকা পাব সেটা গেজেটের জন্য পাঠাব।’
নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর যদি কারও কোনো দাবি বা আপত্তি অথবা সুপারিশ থাকে তবে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন কার্যালয়ে লিখিতভাবে দাখিল করতে হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে