
উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সরে দাঁড়াতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং এমপি একরামুল করিম চৌধুরীকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ দেন।
গতকাল বৃহস্পতিবার রাতে সুবর্ণচর প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন–মরহুম স্পিকার আব্দুল মালেক উকিলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরজুবিলী ইউনিয়ন যুবলীগ সভাপতি রহমত উল্যাহ সোহেল।
সংবাদ সম্মেলনে বাহার উদ্দিন খেলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি সময়োপযোগী। তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, যারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে, তারা আওয়ামী লীগের নেতা কর্মী হতে পারে না।’
সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী বলেন, ‘আমি মনে করি শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্ত। যারা শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করবে, তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার থাকবে না। আমরা দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা চাই না।’
সম্প্রতি গণমাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে আসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের নির্বাচন। কেননা এই উপজেলায় নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এএইচএম খাইরুল আনম চৌধুরী সেলিম। তার প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে