ফেনী শহরের আলীমুদ্দিন সড়কের একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আলিমুদ্দীন রোডের নয়ন টাওয়ারের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ফুনহাতা পঞ্চগড় এলাকার মৃত লতিফ মুনশির ছেলে।
স্থানীয়রা বলছে, ৬ তলা নয়ন টাওয়ারের ভবনের নিচতলায় দারোয়ান একা থাকতেন। সিলিন্ডার গ্যাসের চুলায় তিনি রান্না করছিলেন। এ সময় একটিতে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটেছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ৬টা সিলিন্ডার মজুত ছিল। ধারণা করা যায় লাইনের গ্যাস না থাকায় ওই ভবনের কক্ষে গ্যাস সরবরাহের জন্য সিলিন্ডার মজুত রাখা হয়।
ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘রাত ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নির্বাপণে করে করে। দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ঘটনাস্থলে আনিসুর রহমান নামে একজন অগ্নিদগ্ধে নিহত হন। তিনি নয়ন টাওয়ারের কেয়ারটেকার বলে জানা যায়। তাঁর রুম থেকে আরও ৬টি সিলিন্ডার মজুত পাওয়া গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে