
চট্টগ্রামের সীতাকুণ্ডে দোল পূর্ণিমা মেলা ঘিরে চন্দ্রনাথধাম মন্দিরে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। সনাতন ধর্মানুসারীদের আজ শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত দল বেঁধে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরের চন্দ্রনাথধাম মন্দিরে উঠতে দেখা গেছে।
পুণ্যার্থীরা চার থেকে ছয় ঘণ্টা হেঁটে পাহাড়ের চূড়ায় ওঠার পর পুণ্য লাভের আশায় মন্দিরে থাকা শিবলিঙ্গে ডাবের পানি, দুধ ঢেলে প্রার্থনা করেন। শেষে তাঁরা একে অপরের কপাল ও মুখে আবিরের রং মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন।
মেলার আয়োজকেরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে দিনব্যাপী আয়োজিত দোল পূর্ণিমা মেলা ও হোলি উৎসব সম্পন্ন হয়েছে। এবারের মেলায় ধারণার চেয়ে বেশি পুণ্যার্থীর আগমন ঘটেছে।
সরেজমিন দেখা গেছে, শুক্রবার বন্ধের দিন হওয়ায় এবারের দোল পূর্ণিমা মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পুণ্যার্থী আসেন। অনেকে আবার এসেছেন দেশের বাইরে থেকেও। আগত পুণ্যার্থীদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধারা লাঠিতে ভর দিয়ে আর মা-বাবারা তাঁদের শিশুদের কোলে, কাঁধে নিয়ে ওঠেন চন্দ্রনাথধামে। মন্দির দর্শনের পাশাপাশি তাঁরা প্রায় এক কিলোমিটারজুড়ে বসা নানা ধরনের পণ্যের দোকান থেকে কেনাকাটা করেন।

মেলায় আগতদের নিয়ে মেলা কমিটির উদ্যোগে প্রসাদ বিতরণের পাশাপাশি মন্দিরে পূজা, হোম যজ্ঞ, ধর্মীয় গান প্রতিযোগিতা, গীতা পাঠসহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান করতে দেখা গেছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, দোল মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ৭০ জন সদস্য দিনব্যাপী দায়িত্ব পালন করেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উৎসব।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে