
মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অংশে আবারও গোলাগুলির প্রকট শব্দ শোনা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর সাত রাউন্ড তীব্র শব্দে কেঁপে ওঠে সীমান্তের ওই এলাকা।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বামহাটির ছড়ার আগা এলাকার নুরুল আলম বলেন, নাইক্ষ্যংছড়ি অংশের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট এলাকায় ওই গোলাগুলির শব্দ হয়। মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এবং অপর বিদ্রোহী আরএসওর মধ্যে এই গুলিবিনিময় হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একই এলাকার দেলোয়ার হোসেন বলেন, গোলাগুলির ঘটনাটি বেন্ডুলার এএ ক্যাম্প এলাকা থেকে শোনা গেছে। সেখানে আরাকান আর্মি নিজেদের এলাকা নিয়ন্ত্রণে রাখতে কাঠ দিয়ে ঘেরাও দিচ্ছিল। তারা এখন আরএসওর গুপ্ত হামলার আতঙ্কে রয়েছে। সে কারণেই হয়তো গোলাগুলি করে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে নাইক্ষ্যংছড়িজুড়ে মিয়ানমারের যতটুকু সীমান্ত এলাকা রয়েছে, এর মধ্যে মিয়ানমার অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এ অবস্থায় আরএসও বাহিনী তাদের অবস্থান জানান দিতে অপর বিদ্রোহী আরাকান আর্মির মুখোমুখি হয়।
তবে গোলাগুলির বিষয়ে জানতে চাইলে বিজিবির দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁদের দাবি, এ ঘটনা মিয়ানমারের বিষয়।
এর আগে গতকাল বুধবার ভোর ৪টা ১০ মিনিটে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর ৯ রাউন্ড তীব্র শব্দ শোনা যায়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে