
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে আবদুল লতিফ মিন্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিন্টুকে রক্তাক্ত অবস্থায় মহাবুল্লাপুর গ্রামের সড়কের পাশে ফেলে যায় সন্ত্রাসীরা। সোমবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।
আবদুল লতিফ মিন্টু গোপালপুর ইউনিয়নের মহাবুল্লাপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি মাটিকাটার ঠিকাদারি করতেন। ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যা মামলার আসামি ছিলেন মিন্টু।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে গোপালপুর ইউনিয়নের কবির বাজার এলাকায় আবদুল লতিফ মিন্টুর গতি রোধ করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা মিন্টুকে এলোপাতাড়ি পিটিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে মিন্টুকে রক্তাক্ত অবস্থায় মহাবুল্লাপুর গ্রামের সড়কের পাশে ফেলে যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ মিন্টুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১০টার দিকে মারা যান মিন্টু। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, সন্ত্রাসীরা তাঁকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মিন্টুর ওপর হামলার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলা হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি আরও বলেন, ২০২২ সালের ৭ জুলাই গোপালপুর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ নম্বর আসামি ছিলেন আবদুল লতিফ মিন্টু। এটা ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৩ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে