ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মো. কবির আলম (৩২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে জেলা শহরের শিমরাইল কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কবির আলম জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল এলাকার আব্দুল করিমের ছেলে।
রেল দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘কবির আলম ঢাকার বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। গতকাল শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
আজ ভোর রাতের দিকে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান কবির আলম। তাঁর লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাইফুল ইসলাম।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে