চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার পৌরসভার চরমুকুন্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার চরমুকুন্দি দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মো. দুলাল মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির লোকজনের সঙ্গে রাকিব (৭) নদীতে গোসল করতে নামে। সাঁতার জানত না সে। একপর্যায়ে তাকে না দেখে সবাই খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করে আড়াই ঘণ্টা পর রাকিবের লাশ উদ্ধার করে।
তারা আরও জানান, তার বাবা ঢাকার শনির আখড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করেন। মাতা রিংকি বেগমসহ ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন। সে ফুপার বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করত।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান নূর আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা প্রায় আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করি। ১৫ মিনিটের মধ্যেই নিচে বালির গর্তে আটকা পড়া অবস্থা থেকে শিশুটির লাশ উদ্ধার করি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে