নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে কথা-কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আইমন (২০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক তিনজনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আইমন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির মো. নূর নবীর ছেলে। আটককৃতরা হলেন, পৌর করিমপুর এলাকার আবদুল হাইয়ের ছেলে মোহাম্মদ পাভেল (২১), একই এলাকার বাচ্চুর ছেলে রাকিব (২০) ও আজাদের ছেলে নিরব (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী হোসেন মার্কেটের সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে জুতার ব্যবসা করতেন আইমন। সন্ধ্যায় আটককৃত তিনজন জুতা কিনতে আসলে দাম নিয়ে আইমনের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে একটি ছোরা দিয়ে আইমনের বুকে জখম করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইমনকে মৃত ঘোষণা করেন। এদিকে হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা মাদক মামলায় কয়েক দিন কারাগারে ছিলেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নীরব, রাকিব ও পাভেল নামে তিনজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে