
নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তোতার বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার দুপুরের দিকে মোজাম্মেল হোসেনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, মোজাম্মেল হোসেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ ছাড়া ২০১৮ সালে উপজেলা বিএনপি সভাপতি এ বি এম জাকারিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে আরেকটি একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন আজরাইলের ছেলে।
ওসি শাহীন মিয়া আজকের পত্রিকাকে বলেন, মোজাম্মেল দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে সম্প্রতি আরও একটি মামলা হয়েছে। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে