চাঁদপুরের ফরিদগঞ্জে ইভা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইভা আক্তার সানকিসাইর গ্রামের ইমাম হোসেনের মেয়ে। সে স্থানীয় শোল্লা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইভা আক্তারের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাদেকুর রহমান বলেন, ইভা প্রতিদিনের ন্যায় আজ সকালে কলেজে যায়। বিকেলে ফিরে এসে নিজেদের বসতঘরের শোয়ার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন ইভার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে।
পরিবারের সদস্যদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। কী কারণে ইভার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারেননি স্বজনেরা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে