
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মা ও মেয়ে একসঙ্গে এসএসসি পাস করেছেন। তারা উভয়েই উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নুরুন্নাহার বেগম উপজেলার ১ নম্বর চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১,২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য।
নুরুন্নাহার বেগম (৪৪) দুই সন্তানের জননী। তিনি উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের দুইবারের সংরক্ষিত মহিলা সদস্য। তবে নুরুন্নাহার এখন এলাকায় আলোচনায় এসএসসি পরীক্ষায় (কারিগরি শাখা) থেকে ৪.৫৪ জিপিএ পেয়ে উত্তীর্ণ হওয়ায়। নুরুন্নাহারের মেয়ে নাসরিন বেগমও এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় ২.৬৭ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
নিজের সাফল্যের বিষয়ে ইউপি সদস্য নুরুন্নাহার বেগম বলেন, ‘আমার ইচ্ছা ছিল লেখাপড়া করব। আমি দেখেছি একজন মানুষের বিশেষ করে একজন নারীর লেখাপড়ার খুব প্রয়োজন। এবার আমি আর আমার মেয়ে উভয়ই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
তিনি আরও বলেন, ‘একজন নারী সংরক্ষিত সদস্য হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। লেখাপড়া ছাড়া সে দায়িত্ব পালন করাও কঠিন।’
মায়ের এমন অর্জনে মেয়ে নাসরিন বেগম বলেন, ‘আমার মায়ের সাফল্যে আমি অনেক খুশি। মা আমার থেকেও জিপিএ বেশি পেয়েছে। এটা অনেকের জন্য অনুপ্রেরণার বিষয়।’
চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী বলেন, ‘একজন মানুষের কতটুকু আগ্রহ থাকলে এ বয়সে মেয়ের সঙ্গে পড়াশোনা করে। নুরুন্নাহার ঘরে-বাইরে সব জায়গায় সমান তালে অবদান রেখে যাচ্ছে। আমাদের সমাজের জন্য নুরুন্নাহার বেগম অনন্য দৃষ্টান্ত।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে