বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। ইতিমধ্যে অর্ধশতাধিক সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন। সেই সঙ্গে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ।
গতকাল রোববার রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরে লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। ২৪০ জনের কমিটিতে আরমান হোসাইন আহ্বায়ক ও সাহেদুর রহমান রাফি সদস্যসচিব হয়েছেন। অপর দিকে সাইফুল ইসলাম মুরাদ মুখ্য সংগঠক ও মো. বাইজিদ হোসাইন মুখপাত্র পদ পেয়েছেন। এ ছাড়া ৪৮ জন যুগ্ম আহ্বায়ক, ৫৫ জন যুগ্ম সদস্যসচিব, ১৬ জন সংগঠক ও ১১৭ জন সদস্য।
এই কমিটি বাতিলের দাবিতে আজ সোমবার সংবাদ সম্মেলন করেছে ছাত্র আন্দোলনের একাংশ। লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে কমিটির যুগ্ম সদস্যসচিব আবদুর রহিম ও মেহেদী হাসান নিরব অভিযোগ করেন, আন্দোলনে যাঁরা জীবন-বাজি রেখে মাঠে-ময়দানে ছিলেন, তাঁদের মূল্যায়ন না করে অন্য জেলার লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক আরমান নোয়াখালীর বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজে শিবিরের সভাপতি ছিলেন। সাধারণ ছাত্রদের না রেখে শিবিরের কমিটি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত অর্ধশতাধিক নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। এটি আরও বাড়বে। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে যোগ্য ছাত্রদের দিয়ে নতুন কমিটি করার আহ্বান জানানো হয়। অন্যথায় ছাত্র-জনতাকে নিয়ে পাল্টা কমিটি করার ও নতুন কমিটিকে অবাঞ্ছিত আখ্যায়িত করার ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমিটিতে স্থান পাওয়া যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান হাসিব, মতিউর আরিফ, ইকরাম মাহমুদ ফাহাদ, সাকিবুল আলমসহ ৩০ জন।
এ বিষয়ে জানতে চাইলে নতুন কমিটির আহ্বায়ক আরমান বলেন, ‘একটি গোষ্ঠী এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে এসব কথাবার্তা বলছে। জুলাই-আগস্টে যাঁরা মাঠে ছিলেন, তাঁদের দিয়ে কমিটি করা হয়েছে। চমৎকার একটি কমিটি হয়েছে। ভবিষ্যতে এই কমিটির মাধ্যমে ছাত্র-জনতা তাঁদের অধিকারের জন্য কাজ করবেন।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে