চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরে ডুবে মাইশা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটি ওই গ্রামের মনির হোসেনের মেয়ে। সে খেলার সময় পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা জানান, শিশুটির মা ঘরের কাজ করছিলেন। পরিবারের অন্যান্য সদস্যও ব্যস্ত ছিলেন। শিশুটি ঘরের সামনের উঠানে একা খেলছিল। সবার অগোচরে সে খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা শিশুটিকে পায়নি। পুকুরে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে উপজেলার নারায়ণপুর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা মনির হোসেন জানান, পরিবারের সদস্যদের অসচেতনতার কারণে তাঁর মেয়ে পানিতে ডুবে মারা গেছে।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার পানিতে ডুবে শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে