
বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে হান্নান জানান, গত বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেননি। তাঁরা মুষ্টিমেয় কয়েকজন মিলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। গত চার বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তখনো তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন।
হান্নান বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে এর দুই দিন পর আবারও রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে, তাহলে আপনারা আমাকে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ, আমার পাশে কেউ পিঠ বাঁচাতে, আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন, এই মানুষটি সাধারণ মানুষের ওপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে যে-ই হোক তাকে আমার পাশে রাখব না। কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ রেজা, ঢাকা জজকোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।
বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির বদলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা হান্নানের কাছে তুলে ধরেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে