
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ভূজপুরের গহিরা-হেয়াকো সড়কে দাঁতমারার মাল্টাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দাঁতমারা ইউপির ৪ নম্বর ওয়ার্ড চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন (২০) এবং একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান (২৪)। তাঁরা উভয়ে মোটরসাইকেল আরোহী ছিলেন। তাঁরা উপজেলা সদর থেকে হেয়াকোর দিকে যাচ্ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের (আরএমও) ডা. মোহাম্মদ গালিব বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে দৌলত খানকে মৃত পাওয়া যায়। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় সাহাব উদ্দিনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারী গেলে তিনিও মারা যান।
দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. নাজের হোসাইন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে শুনেছি, তাঁদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার-পরবর্তী কার্যক্রম চালানো হচ্ছে। হেয়াকোগামী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।’

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে