
আওয়ামী লীগকে হটিয়ে চট্টগ্রামের কোতোয়ালির নিউমার্কেট মোড় দখলে নিয়েছে ছাত্র-জনতা। সেখানে হাজার হাজার মানুষ সরকার পতনের স্লোগান দিচ্ছে। আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর ফের ওই এলাকার দখল নেয় ছাত্র–জনতা। নিউমার্কেট ছাড়াও শহরের জিইসি মোড়, ২ নম্বর গেটও দখলে রেখেছে তারা।
এদিকে আজ বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন জায়গায় সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ৭৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকাল থেকে নিউমার্কেট মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তাদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করে আন্দোলনকারীরা। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। অন্যদিকে ছাত্রলীগের এক নেতাকে গুলি ছুড়তে দেখা যায়। তিনি সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. ফয়সাল। তিনি রিভলবার নিয়ে গুলি ছোড়েন। ওই সময় ১৬ জন আহত হয়। পরে ওই স্থান আওয়ামী লীগের কর্মীরা দখলে নেন।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল ৯টা থেকে নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। এর আগে একই জায়গায় সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। এ উপলক্ষে নিউমার্কেটের আশপাশে মাইক লাগান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেগুলো ভাঙচুর করে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। বেলা ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানা ও সিটি কলেজের সড়ক থেকে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। সিটি কলেজের গলি থেকে আন্দোলনকারীদের দিকে বেশ কয়েকটি গুলি ছোড়েন ফয়সাল নামের ছাত্রলীগ নেতা। একই সঙ্গে পুলিশও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। পরে নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বক্তব্য দেন।
এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিল। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে