
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাকিবুল হাসান দক্ষিণ চণ্ডীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলায় রাকিবুল হাসানের সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অভিযোগে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩২ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে