
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও আরসা কমান্ডার নুর কামাল ওরফে সমিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশি-বিদেশি অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সমিউদ্দিন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইষ্ট ব্লক ডি-৭ এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তাঁর সঙ্গে রোহিঙ্গা স্বদেশে প্রত্যাবাসন নিয়ে আরসার সঙ্গে বিরোধ ছিল। এ জন্য তাঁকে আরসা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে