
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় শাড়ি বহনকারী দুই মাইক্রোবাসের চালককে আটক করা হয়।
গতকাল সোমবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচ থেকে শাড়িগুলো জব্দ করা হয়।
আটকেরা হলেন গাড়িচালক মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৭) ও ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের মো. নুরুল হকের ছেলে রেজাউল করিম (২৬)।
পুলিশ জানায়, গতকাল রাতে মিরসরাই পৌর বাজারে ফুটওভার ব্রিজের নিচে চট্টগ্রামমুখী লেইনে অভিযান চালিয়ে পুলিশ দুটি মাইক্রো জব্দ করে। গাড়ি দুটি তল্লাশি করে ৩১টি গাইডে ২ হাজার ৩০৫টি শাড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চোরাকারবারিরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদে মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় শাড়িসহ দুটি মাইক্রো জব্দ করা হয়।
ওসি আরও বলেন, গাড়িচালক সোহাগ এর আগেও ভারতীয় শাড়ি চোরাচালানের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে তিনি পুনরায় চোরাচালানে জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১০ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে