প্রতিষ্ঠাবার্ষিকীতে চারুকলা ইনিস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাঁরা ১৭ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি শহরের চারুকলা ইনিস্টিটিউটেও তাঁদের অবরোধ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের এমন কালো কাপড় বেঁধে অবস্থান নজরে পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের অতিথি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ড. হাসান মাহমুদ চারুকলার শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বলেন, ‘আমি এখানে আসার সময় একটা ছোট মানববন্ধন দেখেছি চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য। আমরা চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে এক সঙ্গে শহরে যেতাম। চারুকলা বিভাগকে একেবারে এই ক্যাম্পাস থেকে পাঠদান গুটিয়ে শহরে পাঠিয়ে দেওয়া একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি উপাচার্যের সঙ্গে আলাপ করেছি। সেখানে (শহরে) অনার্সটা হোক, কিন্তু মাস্টার্সটা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চলে আসতে পারে আপাতত। সে জন্য অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। সেগুলো বিশ্বিবদ্যালয় প্রশাসন দেখবে। এটি আমার মনের কথা আমি বলে গেলাম। তা ছাড়া যদি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে চারুকলা না থাকে, তাহলে ক্যাম্পাস বর্ণময় কীভাবে হবে?’
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সাঈদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরাও অংশ নিয়ে থাকেন। আমরা আমাদের দাবিকে সাবেকদের কাছে পৌঁছাতে চোখে কালো কাপড় বেঁধে মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। বিষয়টি আমাদের সাবেক শিক্ষার্থী ও তথ্যমন্ত্রীর নজরে এসেছে। তিনি আমাদের দাবিকে সমর্থন জানিয়েছেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২১ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২৬ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে