চট্টগ্রামে ট্রাকচাপায় তৃপ্তি ধর (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে কোতোয়ালি থানার পুরাতন ফিশারিঘাটে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
নিহত তৃপ্তি ধর কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ভজন চন্দ্র সূত্রধরের মেয়ে। তিনি নগরের কোতোয়ালি থানার নন্দনকানন ২ নম্বর গলিতে থাকতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেন। জাহিদুল কবির বলেন, ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তৃপ্তি ধর নামে ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক ট্রাকটির (সাতক্ষীরা-ট-১১০৫০১) চালক মো. আলমগীরকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে