
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে মো. সিয়াম (১৬) নামে জাহাজভাঙা কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার বার আউলিয়া এলাকার সাগর উপকূলে অবস্থিত তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া এলাকার মো. হারুনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জাহাজভাঙা কারখানাটির দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মো. ইদ্রিস জানান, রাতে জাহাজভাঙা কারখানার ভেতরে বিদ্যুতের কেব্ল খোলার কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সিয়াম। এ সময় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রমজান বলেন, বিদ্যুতায়িত হওয়ার পরে ভাটিয়ারির বিএসবি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে