
চাঁদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিপণিবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে অভিযান চালায়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ পৌরসভার কর্মকর্তারা।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার জানান, পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে ইতিপূর্বে শহরে মাইকিং করা হয়। অভিযানের আগে অনেকে স্থাপনা সরালেও যাঁরা অবৈধ স্থাপনা সরাননি, তাঁদেরগুলো উচ্ছেদ করা হয়।

প্রথমে বিপণিবাগ বাজার এলাকায় অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরে আসবে এবং যানজটমুক্ত হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে