
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ দোকানগুলোতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মোহাম্মদ পারভেজের (মুদি দোকান), হারুন (সবজি দোকান), রুবেল (মুদি দোকান), মিনার (কীটনাশকের দোকান), ইউনুস (মোবাইল), আজিজ আহমেদ (রাইস মিল), কাশেমের দুটি দোকান। এ সময় স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা বলেন, রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। দেড়টার দিকে মোবাইলে ফোনে কল আসে আমাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দৌড়ে এসে দেখি দোকানগুলো পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম বাহারচড়া মোশাররফ আলী বাজার পর্যন্ত পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাই। প্রাথমিকভাবে স্থানীয়দের থেকে জেনেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে